মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআরইউ সভাপতি হলেন ইলিয়াস, সাধারণ সম্পাদক কবির

news-image

নিউজ ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইলিয়াস হোসেন সভাপতি ও কবির আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেগুনবাগিচায় কার্যালয়ে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে এই ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪৭৭ জন। ভোট পড়েছে ১১৪৮টি।

সভাপতি ইলিয়াস হোসেন এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

সভাপতি পদে ইলিয়াস হোসেন পেয়েছেন ৬৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের মনির হোসেন লিটন পেয়েছেন ৪৯৬ ভোট। সহ-সভাপতি পদে খন্দকার কাওছার হোসেন ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কবির আহমেদ খান ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৪৪০ ভোট। একই পদে আরেক প্রতিদ্বন্দ্বী শেখ জামাল পেয়েছেন ২৪৫ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু। অর্থ সম্পাদক পদে বাংলা ভিশনের জিয়াউল হক সবুজ ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার আফজাল বারী ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই তুহিন। ক্রীড়া সম্পাদক পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম।

সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দফতর সম্পাদক পদে জিহাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াদ, আপ্যায়ন সম্পাদক পদে এইচ এম আকতার ও কল্যাণ সম্পাদক পদে কাওসার আজম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিটিভি’র মহিউদ্দিন। অন্য সদস্যরা হলেন খালিদ সাইফুল্লাহ (৬৪৬), বাদল নূর (৫৮০), নঈমুদ্দিন (৫৬৪), মাকসুদুল হাসান (৫৬৪), রাসেদুল হক (৫৩০) ও শাহাবুদ্দিন মাহাতাব (৪৩২)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক