,

‘এবং পূর্ণিমা’র আড্ডায় নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রিটি টকশো ‘এবং পূর্ণিমা’।

অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সাংস্কৃতিক অঙ্গনের গুণী সব তারকার। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় উঠে আসে।

এবারের পর্বে পূর্ণিমার সাথে আড্ডা দেবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আরটিভিতে পর্বটি প্রচার হবে ১ ডিসেম্বর ২০১৮ শনিবার রাত ১০টায়।

দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটিতে এর আগে অতিথি হয়েছিলেন শাফিন আহমেদ, মিশা সওদাগর, আসিক আকবর, বাপ্পি চৌধুরী, শাকিলা শর্মা, ফাহমিদা নবী, আরিফিন শুভ, কনা, ইমরান, নিপুণসহ অনেকে।
অনুষ্ঠানটি নিয়ে পূর্নিমা বলেন, ‘এই অনুষ্ঠানটি এরই মধ্যে দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডার মধ্য দিয়ে আমার অভিজ্ঞতার ভাণ্ডারও অনেক সমৃদ্ধ হচ্ছে।’

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক নুসরাত ফারিয়ার। এরপর হিরো ৪২০, বাদশা-দ্য ডন, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি, বস ২, ইন্সপেক্টর নটিকে ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘শাহেন শাহ’ ছবিতে অভিনয় করছেন ফারিয়া। তার বিপরীতে আছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর