মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাপলুডু’র শুটিং শেষে টেকনাফ থেকে লাইভে আসবেন শুভ-মিম

news-image

বিনোদন প্রতিবেদক : গুণী নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম চলচ্চিত্র ‘সাপলুডু’র শুটিং শেষ হচ্ছে আগামী ৩ ডিসেম্বর। এরই মধ্যে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির নির্মিতব্য ছবিটি বেশ আলোচনায় এসেছে। ছবিতে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও সালাউদ্দিন লাভলুর মতো তারকাদের দেখা যাবে।

এই মুহূর্তে ছবিটির শুটিং চলছে টেকনাফে। সেখান থেকে পরিচালক দোদুল জানালেন, ছবিটির শুটিং শেষ করার পর ওইদিন টেকনাফ থেকে ছবির নায়ক-নায়িকা শুভ ও মিম ফেসবুক লাইভে আসবেন। দর্শকদের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করবেন।

এছাড়া অন্যান্য কলাকুশলীরাও কথা বলবেন লাইভে। আরটিভির অফিশিয়াল ফেসবুকে পেজ থেকে আগামী ৩ ডিসেম্বর বিকেল ৩ টায় লাইভে হাজির হবেন শুভ-মিম। ‘সাপলুডু’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

একঝাঁক তারকা শিল্পীকে নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। কাজটি করতে পেরে কতটা সন্তুষ্ট পরিচালক গোলাম সোহরাব দোদুল? জবাবে তিনি বললেন, ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি সদস্য নিজেদের উজাড় করে কাজ করেছেন। শুভ, মিম, জাহিদ ভাই, সালাউদ্দিন লাভলু ভাই- সবাই অনেক কষ্ট করেছেন। সন্তুষ্টির বিষয়ে এখনই কিছু বলতে চাই না। দর্শকরা বিচার করবেন ছবিটি কেমন হয়েছে।

এদিকে ‘সাপলুডু’র সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনে আন্তর্জাতিক নাটক-সিনেমা প্রদর্শনকারী প্রতিষ্ঠান ‘আইফ্লিক্স’। গত বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ‘আইফ্লিক্স’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের আরটিভি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও আইফ্লিক্স-এর চিফ অপারেটিং অফিসার মার্ক বার্নেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক