মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কোনো জামায়াত নেই : কাদের সিদ্দিকী

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে নির্বাচন করতে পারছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন থেকে আগেই জামায়াতের নিবন্ধন বাতিল করে চিঠি দেয়া হয়েছে।

কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত। নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা দাঁড়িপাল্লা প্রতীকও পাচ্ছেন না। ফলে বিকল্প উপায়ে নির্বাচনে নামছেন তারা।

জামায়াতের প্রার্থী জোটের প্রধান শরিক দল বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচনে জন্য তাকে মনোনয়নও দেয়া হয়েছে।

এ বিষয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আসলে আমি জানি না, আপনি কোথা থেকে পেলেন জামায়াতকে। এখন দেশে কোনো জামায়াত নেই। দেশের মানুষ যারা আছে, এ দেশের নাগরিক, বয়স হলে তাদের যে কেউ নির্বাচন করতে পারে।

কাদের সিদ্দিকীর বলেন, তারপরও যদি বলেন, আমি আপনার সঙ্গে একমত হব যে, জামায়াত না থাকলেও জামায়াতিরা আছে। আমি যখন একটা ট্রেনে উঠব, তখন সে ট্রেনে টিকিট করে যে কেউ উঠতে পারে। আমার কোনো অধিকার নেই যে, আমি সেই ট্রেনে তাকে নেব কি নেব না। রিজার্ভ ট্রেন হলে কিছুটা চেষ্টা করা যায়। কিন্তু যাত্রীবাহী ট্রেনে সেই চেষ্টা করার কোনো সুযোগ নেই। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক