,

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট(ইইউ)। একই সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে কোনো মন্তব্যও করবে না ইইউ। ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ কার্যালয়ের এক বিবৃতিতে এমনটিই জানানো হয়েছে।

ইইউ পার্লামেন্টের দুই সদস্য ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকআভান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ইইউ পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটের ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও থাকছে না।‌‌’

বিবৃতিতে বলা হয়, ইইউ পার্লামেন্টের কোনো সদস্যকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ বা মন্তব্য করতে দায়িত্বও দেওয়া হয়নি। এ নিয়ে কোনো সদস্যের বক্তব্য ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে না।

‌এতে আরো উল্লেখ করা হয়, ইউরোপীয় পার্লামেন্টের ১৫ নভেম্বরের রেজল্যুশনের ভিত্তিতে এই বিবৃতি দেওয়া হয়েছে। রেজল্যুশনে নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। পরে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দলের দাবির মুখে ১২ নভেম্বর নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর