,

বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

news-image

অনলাইন ডেস্ক : বিগ বস ১২-এর ঘরে ভেঙে গিয়েছে ‘হ্যাপি ক্লাব’। প্রথম দীপকের সঙ্গে সুরভি আর এখন রোমেল চৌধুরীর সঙ্গে সুরভি রানার গণ্ডগোলের জেরে ইতিমধ্যেই বসের ঘরের হাসি মুখগুলো ক্রমশ অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর এবার রোমেল চৌধুরীর সঙ্গে সরাসরি সংঘাতে সুরভি।

মঙ্গলবার বিগ বস ১২-র একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সুরভি অভিযোগ করেন, ‘রোমেল নাকি তার বোন (বসের ঘরে পাতানো বোন) সুরভিকে সব সময় আড়চোখে দেখেন।’ বোনের দিকে কেউ এমনভাবে তাকায় বলেও প্রশ্ন তোলেন সুরভি। অর্থাৎ, রোমেল চৌধুরীর বিরুদ্ধে কার্যত অশ্লীল ব্যবহারের অভিযোগ তোলেন সুরভি রানা। যা শুনে কান্নায় ভেঙে পড়েন বিগ বসের ঘরের অন্যতম ‘মাস্টারমাইন্ড’।

শুধু তাই নয়, গেম শো-এর জন্য সুরভি আর কতো নিচে নামবেন বলেও প্রশ্ন তোলেন তিনি। শুধু রোমেল নন, সোমি খান-ও সুরভির এই ব্যবহারকে সমর্থন করেননি। সুরভিকে ‘নোংরা’ বলে সম্মোধন করতে শোনা যায় সোমির মুখেও।

বসের ঘরের বাদানুবাদ শুধু রোমেল, সুরভির মধ্যেই সীমাবদ্ধ নেই, দীপিকা এবং দীপকও তোপ দাগতে শুরু করেন এই প্রতিযোগীর উপর। সুরভি রানা ‘ফেক’ বলে যেমন আক্রমণ করেন দীপিকা, তেমনি দীপকও তাকে ‘নকলি সদস্য’ বলে সম্মোধন করেন। সবকিছু মিলিয়ে, বসের ঘরের ‘হ্যাপি ক্লাব’ এখন ‘দুঃখী ক্লাবে’ পরিণত হয়েছে, এ কথা বেশ স্পষ্ট।

এদিকে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী রাখি সাওয়ান্ত ফের আলটপকা মন্তব্য করেন। ‘ভুট বিগ বস’-এ হাজির হয়ে রাখি বলেন, এই সিজনে শ্রীসন্ত তার প্রিয় প্রতিযোগী। পাশাপাশি জ্যাসলিন মাথারুর কাছ থেকে অনুপ জালোটাকে কিনে নিতে চান তিনি। শুধু তাই নয়, অনুপজির সঙ্গে তিনি গোসলও করতে চান বলে মন্তব্য করেন রাখি। যা নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল শুরু হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর