মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতেই ফিরছেন নাজমুল হুদা!

news-image

নিজ ঘর ত্যাগ করে অন্য ঘরে আশ্রয়, অতপর আবারও পুরনো ঠিকানায় ঠাঁই নিচ্ছেন আলোচিত ব্যারিস্টার নাজমুল হুদা। দল পালটিয়ে আবারও বিএনপিতে পত্যার্পণ করছেন। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলতে চাচ্ছেন না ব্যারিস্টার হুদা। মঙ্গলবার বিষয়টি এই প্রতিবেদককে একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রের দাবি, শেষ মুহুর্তে আনুষ্ঠানিকভাবে বিএনপি যোগ দেবেন সদ্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র তোলা নাজমুল হুদা। তবে বিএনপি ফিরে তিনি নির্বাচন করবেন না। নির্বাচন করবে তার কন্যা। কিন্তু তিনি সক্রিয়ভাবে নির্বাচনি মাঠে থাকবেন।

এদিকে নাজমুল হুদাও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন। বিষয়টি এক প্রকার এড়িয়ে যাচ্ছেন। তবে সূত্র বলছে, পুনরায় বিএনপিতে ফেরার বিষয়ে এখনই মুখ খুলতে গেলে পুলিশি হয়রানিতে পড়বেন নাজমুল হুদা। কিন্তু লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে গতকাল সোমবার একাধিকবার কথা বলেছেন ব্যারিস্টার হুদা। আলোচনাও ইতিবাচক হয়েছে। উল্লেখ্য, নিজ দল বিএনপি ছেড়ে প্রথমে তৃণমূল বিএনপি পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে যোগদান করে সমালোচিত হন সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক