মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় আসামী সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা পড়লেন আইনি জটিলতায়। প্রতারণার দায়ে তার নামে থানায় অভিযোগ করা হয়েছে। ৩৭ লক্ষ টাকার প্রতারনার করেছেন তিনি। টাকা নিয়ে অনুষ্ঠানে পারফর্ম  করতে আসেননি এ তারকা। এমন অভিযোগ তুলেই ভারতের মুরাদাবাদের প্রমোদ শর্মা অভিযোগ করেছেন থানায়। এ ঘটনায় অভিযুক্ত সোনাক্ষী সহ আরও সাত জনের নাম জড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই বছর ৩০ সেপ্টেম্বর একটি ফ্যাশনর শো অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অথিতি হিসেবে সোনাক্ষী সিনহাকে আমন্ত্রণ জানানো হয়। সে সুবাধে একটি এন্টারটেনমেন্ট কোম্পানির মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রমোদ। সোনাক্ষীর পারিশ্রমিক ৩৭ লক্ষ টাকা আগেই দিয়ে দিয়েছিলেন তিনি। এবং সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় অভিযোগ জানাতে বাধ্য হন। জানা যায়, বর্তমানে দিল্লি পুলিশ বিষটির তদন্ত করছে।

সোনাক্ষী সিনহা

যদিও এই বিষয়ে সোনাক্ষী এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। এদিকে গত বছর একই মামলায় ফেঁসেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল ‘এম অ্যান্ড এম ডিজাইন’ নামে একটি ফ্যাশন হাউজ।

‘হাসিনা পার্কার’ ছবিতে শ্রদ্ধার সব পোশাক সরবরাহ করেছিল এই প্রতিষ্ঠান। চুক্তি ছিল, প্রতিষ্ঠানটির নাম ট্রেলার, ছবি এবং সব ধরনের প্রচারণায় ব্যবহার করতে হবে। কিন্তু ছবির প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক এবং নায়িকা শ্রদ্ধা কাপুর কেউই চুক্তি অনুযায়ী কাজ করেননি বলে অভিযোগ করেছিল ‘এম অ্যান্ড এম ডিজাইন’ ফ্যাশন হাউজ। চুক্তিভঙ্গের কারণে দারুণ মর্মাহত হয়েছিলেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। তাই ‘হাসিনা পার্কার’ মুক্তির আগে তারা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নামে মামলা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক