মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মার্চ থেকে কলকাতা-ঢাকা নৌপথে জাহাজ চলবে

news-image

অনলাইন ডেস্ক : কলকাতা থেকে জলপথে ঢাকা যাওয়া সম্ভব হবে নতুন বছর থেকেই। ২০১৯-এর মার্চ থেকেই কলকাতা-ঢাকা নদী পর্যটন শুরু হয়ে যাবে। এরপরই নৌপথে যাতায়াত শুরু করা যাবে।

‘অক্টোবরে দুদেশের সচিব পর্যায়ে এই সংক্রান্ত বৈঠক হয়েছে।’ কলকাতায় এসে একথা জানিয়েছেন ভারতের আভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ (IWAI- Inland Waterways Authority of India)-র সদস্য এসভিকে রেড্ডি।

রবিবার তিনি জানান, ‘আপাতত একটি ক্রুইজ চালানো হবে কলকাতা-ঢাকার মধ্যে। কলকাতা-সুন্দরবন হয়ে বাংলাদেশ পৌঁছবে ক্রুইজটি।’ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নির্ধারিত নৌপথে পণ্য চলাচল সুবিধার জন্য প্রচলিত ‘প্রোটোকল রুট’ অনুযায়ী চলবে ওই ক্রুইজ।

কলকাতা থেকে রওনা দিয়ে, নামখানা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা পৌঁছবে ক্রুইজটি। গোটা সফরে মোট ৬-৭ দিন সময় লাগবে।

প্রসঙ্গত, এর জেরে ভারত ও বাংলাদেশ উভয়ই উপকৃত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর জেরে দুদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগও আরও সহজ হবে। পাশাপাশি ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও পণ্য পরিবহণ সহজে করা সম্ভব হবে।

ভারত-বাংলাদেশ ক্রুইজ পরিষেবা প্রদানকারী সংস্থা Vivada-র অধিকর্তা আর সুশীলা জানিয়েছেন, ‘আসামের ধুবুড়ি হয়ে বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ সম্ভব।’

প্রসঙ্গত, কলকাতা ও উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি চেন্নাই থেকেও কক্সবাজার পর্যন্ত ক্রুইজ পরিষেবা চালু করতে উদ্যোগী দুই দেশ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, এই সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক