,

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন আ.লীগের রনি

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজ সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগদেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রনিকে স্বাগত জানান। এসময় ফখরুল বলেন, ‘তার (রনি) যোগদানে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার হবে।’

অনুষ্ঠানে রনি বলেন, ‘আমি অত্যন্ত স্বজ্ঞানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম।’

পরে রনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি গ্রহণ করেন। ২০০৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ খ ম জাহাঙ্গীরের কাছে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াইয়ে নেমে হেরে যান রনি।

এবার এই আসন থেকে মনোনয়ন পাননি বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর। তার পরিবর্তে নৌকার টিকিট পেয়েছেন সিইসি কে এম নুরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর