,

দুপুরে মনোনীত প্রার্থীদের চিঠি দেবে বিএনপি

news-image

আওয়ামী লীগের একদিন পর দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। আজ দুপুর ১টায় দলের চেয়ারপারসনের কার্যালয় গুলশান থেকে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেওয়া হবে। সোমবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন গাজীপুরের কাপাসিয়া থেকে মনোনয়ন পেতে যাওয়া শাহ রিয়াজুল হক হান্নান।

বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র ছোট ছেলে শাহ রিয়াজুল হক হান্নান। তিনি জানান, আমাকে গতকাল রাতে জানানো হয়েছে। সোমবার দুপুর ১টায় দলের মনোনয়য়ের চিঠি গুলশান কার্যালয় থেকে দেওয়া শুরু হবে।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি ১৮ টি আসন দিয়েছে। যেখানে চমক হিসেবে থাকছেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন। ঢাকা যেকোনো একটি আসন তার জন্য ছাড়ছে বিএনপি। আগামীকাল বা পরশু ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। ফ্রন্টের অস্থায়ী কার্যালয় আরামবাগ থেকে ওই চিঠি দেওয়া হতে পারে। এদিকে বিএনপি আজ সব মিলিয়ে ২৩৫-২৪০ টি আসনে দলের মনোনীতদের চিঠি দিতে পারে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর