মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানি পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে

news-image

নিজস্ব প্রতিবেদক : জন্ডিসের জীবাণু ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস আছে কিনা তা নির্ণয়ের জন্য পানি পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে। শুধুমাত্র রক্ত পরীক্ষা করে ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জনস্বাস্থ্য ইনস্টিটিউট, আইসিডিডিআরবি, চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণাগার ও সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির পক্ষ থেকে আজ রবিবার হাইকোর্টে দাখিল করা পৃথক পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

চট্টগ্রাম ওয়াসার পানিতে জন্ডিসের জীবাণু ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে গত ৮ জুলাই হাইকোর্টের দেওয়া নির্দেশে এসব প্রতিবেদন দাখিল করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফের করা এক রিট আবেদনে পানি পরীক্ষা করার আদেশ দেন আদালত। আদেশে জন্ডিস আক্রান্ত এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানিতে হেপাইটাইটিস ই ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য এক মাসের মধ্যে একটি কমিটি গঠন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

এ কমিটিতে স্থানীয় প্রশাসনের দুইজন এবং তিনজন বিশেষজ্ঞ রাখতে বলা হয়। এ কমিটির প্রতিবেদন ৯০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়। এ অবস্থায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীকে সভাপতি করে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। এই কমিটির দেওয়া প্রতিবেদন উপস্থাপন করা হয় হাইকোর্টে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘পরিবেশ থেকে পানি সংগ্রহ করে তা ঘনীকরণের মাধ্যমে ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস (এইচইভি) শনাক্ত করা যায়। বাংলাদেশে বর্তমানে এ ধরনের সেবা কোনো প্রতিষ্ঠান দেয় কীনা তা আমাদের জানা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজী বিভাগ শুধুমাত্র রোগীদের রক্তের নমুনা থেকে ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস শনাক্ত করে থাকে।’

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাবলিক হেলথ ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে পানি থেকে ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা করা হয় না।’
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইসিডিডিআরবি)-এর দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘পানির নমুনা হতে ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাসের শনাক্তকরণ এর প্রযুক্তি আইসিডিডিআরবি-তে নেই।’

চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণাগারের দেওয়া প্রতিবেদনে বলা হয়, বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামে পানি হতে ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সুবিধাদি না থাকায় অত্র গবেষণাগারে উক্ত ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা সম্ভব নয়।’

চট্টগ্রামের সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘পানি হইতে ‘হেপাইটাইটিস-ই’ ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা অত্র ল্যাবরেটরিতে বর্তমান অবস্থায় করা সম্ভব নয় এবং ইতিপূর্বেও করা হয় নাই।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক