,

যে কারণে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন

news-image

নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন বলছে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যথেষ্ট গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। আর এ কারণেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন।

রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি বোর্ডের প্রতিনিধি দল। এসময় নির্বাচন সুষ্ঠু হবার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় তারা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। এই মুহূর্তে এখানে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। আমাদের কিছু ভুল ধারণা ছিল। এদেশের মানবাধিকার ও কাজের পরিবেশ নিয়ে। কিন্তু পর্যবেক্ষণের পর আমাদের ধারণা বদলে গেছে। আগামী নির্বাচনে জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করবে পরবর্তীতে কারা সরকার গঠন করবে। এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করছি। যেহেতু নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তাই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না।’ কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর