ইসির সঙ্গে যা আলোচনা হলো ২০–দলীয় ঐক্যজোটের

news-image

নিজস্ব প্রতিবেদ : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ২০–দলীয় ঐক্যজোটের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। অপর দিকে ২০–দলীয় জোটের নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ অন্যরা বৈঠকে অংশ নেন।

নির্বাচন কমিশনের সঙ্গে ২০ দলীয় জোটের বৈঠক। আগারগাঁও, ঢাকা, ২৫ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম
নির্বাচন কমিশনের সঙ্গে ২০ দলীয় জোটের বৈঠক। আগারগাঁও, ঢাকা, ২৫ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম

বৈঠক শেষে অলি আহমদ ইসির সঙ্গে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের ব্রিফ করেন। আলোচনার উল্লেখযোগ্য বিষয়বস্তু হলো—

# নির্বাচনের সময় বিতর্কিত কর্মকর্তাদের এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা।
# নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব জনগণের আস্থা অর্জন করা, যা নির্বাচন কমিশন এখন পর্যন্ত করতে পারেনি।
# বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যা সরকারের নীলনকশা বাস্তবায়নের চক্রান্ত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কোনো ধরনের অঘটন ঘটলে এর দায়দায়িত্ব নির্বাচন কমিশনকে বহন করতে হবে।
# নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের সব সুযোগ-সুবিধা বন্ধের কার্যকর উদ্যোগ নিতে হবে।
# নির্বাচনকালীন সরকারের রেডিও এবং টেলিভিশন নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণে থাকা বাঞ্ছনীয়।
# নির্বাচনকালীন গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত করা।
# পুলিশের অনুরূপ সশস্ত্র বাহিনীকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া।
# আগামী ১৫ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা এবং টহল দেওয়ার জন্য পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা।
# ভোটের দিন নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো।
# জনগণের ইচ্ছার বিরুদ্ধে ইভিএম ব্যবহার না করা।
# বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা