রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে শেষ পর্যন্ত থাকলে বিজয় নিশ্চিত: ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে পারলে বিজয় সুনিশ্চিত।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের আইন পেশার চেম্বারে রোববার দুপুর ১২টায় বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।

বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে আজ দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার ও একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম।