রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানক নয়, মনোনয়নপত্র পেলেন সাদেক খান

news-image

অনলাইন প্রতিবেদক : জাহাঙ্গীর কবীর নানক নন, মনোনয়নপত্র পেলেন সাদেক খান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র পেলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে মনোনয়ন নিতে যাওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুরে জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা মহানগর সাদেক খানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। ওই সময় পিকআপ ভ্যানের চাপায় আরিফ হোসেন ও মো. সুজনসহ ১৪-১৫ জন আহত হয়। পরে হাসপাতালে নিলে মারা যান আরিফ হোসেন ও সুজন। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা চলছিল এই আসন থেকে আওয়ামী লীগের কে প্রার্থী হচ্ছেন।

গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। বিডি-প্রতিদিন