মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ আসনে ইভিএম ব্যবহার করা হবে : ইসি

news-image

নিউজ ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি পূর্ণ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে ইভিএম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ একথা জানান।

ইসি সচিব বলেন, আসন্ন নির্বাচনে দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোর ৬টি আসনের সবকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। কেন্দ্রগুলো বাছাই করা হবে দৈবচয়নের মাধ্যমে। কোন ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হবে, তা আগামী ২৮ নভেম্বর বাছাই করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে বিএনপিসহ নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। তারা এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিতও দিয়েছে। এ ছাড়া সম্প্রতি ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন।

বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি আর হুমকির মুখে নির্বাচন কমিশন শেষমেশ শনিবার ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিল।

এর আগে শুক্রবার সকালে রাজধানীতে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেন, ব্যালট পেপারে ভোট দেয়ার ‘ঝামেলা’ দূর করতে হবে। আর এটি করতে পারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

নুরুল হুদা বলেন, ইভিএম একটি নতুন উদ্যোগ। ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। সেটি আমরা ব্যবহার করব।

ইভিএম ব্যবহারে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারদের বোঝাতে হবে উল্লেখ করে সিইসি বলেন, যেখানে ইভিএম ব্যবহার হবে, সেখানে কয়েক দিন আগে ভোটারদের বোঝাতে হবে, যেন কোনো সমস্যা না থাকে।

ইভিএম বিরোধিতাকারীদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা ইভিএমের বিরোধিতা করে, তারা এটি এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তা হলে তাদের সংশয় কেটে যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক