মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এখনো ২০ শতাংশ নিরপেক্ষ‌ও হতে পারেনি ইসি’

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) এখনো ২০ শতাংশ নিরপেক্ষও হতে পারেনি বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ ছাড়া তফসিল ঘোষণার পরও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন কমিটির প্রধান ও বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। রাজধানীর মতিঝিলে আরামবাগে গণফোরামের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি সুরাহা করা ছাড়াও জেলায় জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

বুলু বলেন, সরকার এখনই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আর গ্রেপ্তার হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এসব দেখেও ইসি নির্বিকার। বিএনপির মনোনয়নপ্রত্যাশীর মরদেহ মেলে বুড়িগঙ্গায়। চট্টগ্রাম থেকে সাবেক মন্ত্রী এহছানুল হক মিলন ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই। তিনি অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তি দাবি করেন।

প্রশাসনের দলবাজ কর্মকর্তা প্রত্যাহার বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশের বক্তব্যকে দ্বিমুখী উল্লেখ করে এর সমালোচনা করেন সমন্বয় কমিটির প্রধান বুলু। তিনি বলেন, শিগগির দেশের প্রতিটি জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠন করা হবে। এই লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচনে আসন ভাগাভাগি ও মনোনয়ন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে বুলু বলেন, এসব দায়িত্ব ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির। মনোনয়নকৃতরা নির্বাচনের সময় জেলে থাকলে সেখান থেকেই তাঁরা নির্বাচনে অংশ নেবেন। তবে বিকল্প প্রার্থীও থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক