মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব, এরপর…

news-image

বিনোদন ডেস্ক : ইংরেজিতে একটা কথা প্রচলিত আছে— অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। মানে হলো— আক্রমণই রক্ষণের সেরা উপায়। সেটাই বেছে নিলেন দক্ষিণী সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী নেহা সাক্সেনা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নেহাকে তার পাবলিক রিলেশন্স এজেন্টের মাধ্যমে রাত কাটানোর প্রস্তাব দেন সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মরত এক ব্যক্তি। নেহা তার উত্তরে সেই ব্যক্তির ছবি এবং চ্যাট হিস্ট্রিসহ পুরো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন।

রাত কাটানোর প্রস্তাবে নেহা ওই ব্যক্তিকে লেখেন, ‘আপনাকে একটু মিডিয়ামুখী করি। তার সঙ্গে একটু বিখ্যাত করে তুলি। কীভাবে আপনি নারীদের সঙ্গে ব্যবহার করেন!’ সেই ব্যক্তির ছবি, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপসহ সবকিছুর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করেন নেহা। তারপর থেকে ফোন সুইচ অফ করে রাখেন সেই ব্যক্তি।

সংযুক্ত আরব আমিরাতে নেহার অনেক ভক্ত অভিযুক্তের অফিসেও গিয়েছিলেন কিন্তু ঘটনার পর থেকে অফিসেও যাওয়া বন্ধ করেছে সেই ব্যক্তি। বিবাহিত সেই ব্যক্তি পরিবারের সঙ্গেই থাকেন। স্ত্রী, বাবা-মা রয়েছে পরিবারে।

খবরে আরও বলা হয়, কয়েক দিন পর পরিবারকে সে জানায়, তার ফোন হ্যাক করা হয়েছিল। সেখান থেকেই এসব ম্যাসেজ টাইপ করে পাঠানো হয়েছে নেহাকে। তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে প্রচারও করতে দেখা গিয়েছে। কিন্তু নেহা এ সব শুনতে নারাজ। তিনি সরাসরি সেই ব্যক্তিকে জানিয়েছন, চিঠি লিখে ক্ষমা চাইতে হবে তাকে। না হলে বিষয় অনেক দূর গড়াবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক