মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে প্রিয়াঙ্কার জন্য কী করবেন নিক?

news-image

বিনোদন ডেস্ক : দীপবীরের বিয়ের রেশ এখনো কাটেনি। গায়ে তাঁদের নতুন বিয়ের গন্ধ। গত বুধবার সন্ধ্যায় দীপিকা পাড়ুকোনের নিজের শহর বেঙ্গালুরুতে ধুমধাম করে বিয়ের রিসেপশনের আয়োজন করা হয়। এবার বিটাউন মজতে চলেছে আরেক বলিউড ও হলিউড তারকার বিয়েতে। নভেম্বর মাসের শেষ দিকে বসছে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ের আসর। এত দিনে সবাই জেনে গেছেন, রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে হবে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ের আসর। এবার এই বিয়েকে ঘিরে আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে।

দীপবীরের বিয়ের দ্বিতীয় রিসেপশন রাখা হয়েছে ২৮ নভেম্বর মুম্বাইয়ে। আর সেদিন শুরু হবে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আচার অনুষ্ঠান। খবর অনুযায়ী, ২৮ নভেম্বর এই প্রেমিক যুগল যোধপুরে পৌঁছে যাবেন। আর সেদিন থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। নিক তাঁর হবু বউকে খুশি করতে নতুন কিছু ভাবছেন। জানা গেছে, সংগীতের দিন এই মার্কিন পপ তারকা নাকি বলিউডের ছবির গানের সঙ্গে নাচ করবেন। আর তার প্রস্তুতি জোর কদমে শুরু করেছেন নিক।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

বিয়ের এই কদিন দেশি-বিদেশি অতিথিতে ভরে উঠবে উমেদ প্যালেস। বিদেশি অতিথিদের তালিকায় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের নাম আছে সবার আগে। প্রিন্স হ্যারিকেও বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে খবর অনুযায়ী, প্রিন্স হ্যারি নাকি বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। প্রিয়াঙ্কা এবং মেগান খুব ভালো বন্ধু। এ বছরই মেগানের বিয়ে হয়েছে। মেগানের বিয়েতে হাজির ছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। বিয়ের পর মেগানকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট লিখেছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যে

বলিউডের দেশি গার্ল অ্যামাজনকে দিয়ে ১৪ হাজার ১৩১ মার্কিন ডলারের ওয়েডিং রেজিস্ট্রি গাইড বানিয়েছেন। এমনকি এই ওয়েডিং রেজিস্ট্রি গাইডে প্রিয়াঙ্কার পছন্দের উপহার কী, সেটাও আছে। এই গাইডের সহায়তায় বিয়েতে আমন্ত্রিতরা সহজে জানতে পারবেন, তাঁরা এই বর-কনেকে কী উপহার দেবেন। কয়েক দিন আগে প্রিয়াঙ্কাকে তাঁর মায়ের সঙ্গে প্যারিসে শীত উপভোগ করতে দেখা যায়।

জানা গেছে, এই বলিউড সুন্দরীর মা আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য প্যারিস থেকে বিশেষ মিষ্টি কিনেছেন। প্রিয়াঙ্কার মা এখন ব্যস্ত মেয়ের বিয়ের প্রস্তুতিতে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের সবকিছু তদারকি করছেন। জানা গেছে, প্রিয়াঙ্কা তাঁর বিয়েতে দুই প্রখ্যাত ডিজাইনার আবু জানি আর সন্দীপ খোসলার নকশা করা পোশাক পরবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক