,

এ কী বললেন শ্বেতা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের পর্দায় হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করে তুমুল আলোচিত-সমালোচিত হয়েছেন স্বরা ভাস্কর ও কিয়ারা আদভানি। একজন ‘ভীরে দে ওয়েডিং’ ছবিতে অন্যজন ‘লাস্ট স্টোরিজ’-এ হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন আরো এক অভিনেত্রী। তিনি শ্বেতা ত্রিপাঠী।

আমাজন প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠী। এর পর থেকে তাকেও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। যাতে রীতিমত বিরক্ত তিনি।

শ্বেতা বলেন, আমি জানি না আপনারা সবাই এটা নিয়ে কেন কথা বলছেন? আপনারা যখন সিরিজটা দেখবেন, আলাদা করে ওই দৃশ্যের কথা মনে থাকবে না। যখন জানতে পারলাম এই দৃশ্যটা করতে হবে, তখন আলাদা করে জানতেও চাইনি, কীভাবে করব। খুব সাধারণ একটা দৃশ্য। কফি খাওয়ার মতোই সহজ।

ওই বিশেষ দৃশ্য নিয়ে আলোচনা হচ্ছে শুনেও অবাক হয়ে যান শ্বেতা। পরে তার মনে হয়, ‘এটা আমার কাছে সহজ ব্যাপার হলেও, হয়তো অন্যদের কাছে নয়।’

‘মির্জাপুর’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলি ফজল। শ্বেতার হস্তমৈথুনের দৃশ্য নিয়ে আলোচনা হওয়াতে বিরক্ত তিনিও। আলির কথায়, ‘কোনও পুরুষ হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করলে লোকে বলে সাহসী দৃশ্য। আর কোনও মহিলা করলেই সংস্কারের কথা মনে পড়ে যায়?’

‘মির্জাপুর’-এর গল্প নিয়ে খুশি শ্বেতা। তিনি জানালেন, ‘মির্জাপুরের মহিলাদের নিয়ে আমি খুব খুশি। নিজেদের যৌন চাহিদা, পছন্দ নিয়ে তারা ওয়াকিবহাল। আমার চরিত্রের নাম গোলু গুপ্তা। নিজের মনের অবস্থা বোঝাতেই গোলুর ওই দৃশ্য রাখা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর