মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব আয়োজন যেন করে রেখেছে সরকার-প্রশাসন: আলাল

news-image

নিউজ ডেস্ক : এখনও নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সব আয়োজন যেন করে রেখেছে সরকার ও প্রশাসন। বললেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন সুষ্ঠু করতে বিএনপির পক্ষ থেকে ১৩ দফা দাবি উত্থাপন শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, নৌকার পক্ষে এখনও প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির সুস্পষ্ট নির্দেশনা চায় জাতীয় ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি করতে আমরা এর আগেও নির্বাচন কমিশনকে বলেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

আলাল বলেন, বিতর্কিত অর্ধশতাধিক সরকারি কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে আমরা ইসিকে অনুরোধ করেছি।

আমাদের মনোনয়নপ্রত্যাশীসহ তৃণমূল নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার নেতাকর্মীদের সুনির্দিষ্ট তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি।

এর আগে প্রশাসনে রদবদল, নেতাকর্মীদের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে যায় মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদল।তারা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের দফতরে অভিযোগ জমা দেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক