তফসিলের পরও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার-রিমান্ড : অলি
নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি (অব.) কর্নেল অলি আহমদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
অলি বলেন, ‘তফসিল ঘোষণার পরও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। অথচ নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে।’
এছাড়া নির্বাচন পরিচালনায় যেসব কর্মকর্তা থাকবেন তাদের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও দাবি করেন এলডিপি সভাপতি।










