,

অভিষেকের অপেক্ষায় সারা আলী খান

news-image

বিনোদন ডেস্ক : বাবা-মায়ের পর এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারা আলী খান অভিনীত প্রথম সিনেমা ‘কেদারনাথ’।

অভিষেক কাপুরের পরিচালিত ও রণি স্ক্রিউওয়ালা প্রযোজিত ছবিটিতে সারার নায়ক হিসেবে থাকছেন ‘এমএসধোনি’ খ্যাত সুশান্ত সিং রাজপুত।

সিনেমাটিতে সারার অভিনীত চরিত্রের নাম হল মুক্কু ও সুশান্তের অভিনীত চরিত্রের নাম হল মনসুর। ২০১৩ সালে কেদারনাথে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে সিনেমাটি তৈরি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রকাশিত পেয়েছে সিনেমাটির নতুন গান কাফিরানা। গানটিতে দুজনের রসায়ন দেখে বোঝা যাচ্ছে, এটি একটি প্রেমের কাহিনী হতে চলেছে। গানটির শুটিং করা হয়েছে কেদারনাথের নৈঃসর্গিক প্রেক্ষাপটে। গানে দেখানো হয়েছে তীর্থযাত্রার সময়েই কিভাবে হিন্দু মুক্কু প্রেমে পড়ে মুসলিম ছেলে মনসুরের। মনসুর তাকে পিঠে করে কেদারনাথ নিয়ে যাচ্ছিল।

এর আগে নমো নমো এবং সুইটহার্ট নামে আরও দুটি গান প্রকাশ পেয়েছিল। অমিত ত্রিবেদির রচিত কাফিরানা গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ ও নিকিতা গান্ধী। এ ছাড়া সিনেমাটির ট্রেলার মুক্তির পরই সৃষ্টি হয়েছিল নানা বিতর্কের। সবশেষে এখন দেখার পালা অভিনয় দিয়ে দর্শকদের মন কতটা জয় করতে পারে সাইফ কন্যা সারা আলী খান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর