রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

news-image

অনলাইন ডেস্ক : আগামীকাল সকাল ১১ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর বনানীর কবরস্থান রোডের ফিউশন হান্টে (বাড়ি: ৬৫/বি, রোড : ২৭) এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম।

সেলিম জানান, এই সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম সাংবাদিকদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন।