,

পুলিশের সঙ্গে ইসির বৈঠক কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, ‘বৈঠকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজে সহায়তা ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হবে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন,‘নির্বাচনের প্রাক্কালে রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারসহ একত্রে আমরা একটি সভা করে থাকি। কিন্তু এবার আমরা রিটার্নিং অফিসারদের আলাদা ব্রিফ করেছি। একইভাবে আমরা পুলিশকেও আলাদাভাবে ব্রিফ করতে চাচ্ছি।’

তিনি আরও বলেন, নির্বাচনে জঙ্গি হামলা ঠেকাতে বর্ডার এলাকার জন্য আলাদা ব্যবস্থা থাকবে।
বৈঠকে বাংলাদেশের সকল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার, ডিআইজি এবং পুলিশ সুপাররা বৈঠকে অংশগ্রহণ করবেন। সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন বলেও জানান ইসি সচিব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর