,

মহাজোটের আসন বণ্টন নিয়ে সমঝোতা, অপেক্ষা গ্রিন সিগন্যালের : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাজোটের আসন বণ্টন নিয়ে সমঝোতা হয়ে গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জোটের সমঝোতা হয়ে গেছে, এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন সবাই।’

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ভোটে নির্বাচিত হওয়া কোনো সুযোগ নেই। তাদের নেতিবাচক কর্মকাণ্ডে বাংলাদেশের জনগণ বিরক্ত। নেতিবাচক কর্মকাণ্ড থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। সেটা তারা এই নির্বাচনে শিডিউল ঘোষণার পর পল্টনে পুলিশের হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণ করেছে। এটা একটা সন্ত্রাসী দল। ’

তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হতে পারবে না। এটা জেনেই তফসিল ঘোষণার পর তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।’

এ সময় পুলিশের হেড কোয়ার্টারে বসে নির্বাচনী ছক সাজানোর অভিযোগ নাকচ করে দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বিএনপি এমন অভিযোগ করলে তথ্য প্রমাণসহ তুলে ধরতে হবে।

তফসিল ঘোষণার পর নির্বাচনের দোহাই দিয়ে বিএনপির কেউ অপরাধ করলে ছাড় পাবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারা করা হচ্ছে- এই অভিযোগ ভিত্তিহীন। শিডিউলের পর কেউ যদি অপরাধ করে সেটা কি ছেড়ে দেওয়া হবে?’

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর