,

নির্বাচনে হেফাজত কাউকে সমর্থন দেবে না

news-image

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম কখনও নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না বলে জানিয়ে দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার সন্ধ্যায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক সরওয়ার কামালের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিবৃতিতে হেফাজত আমির বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। নির্বাচনে কাউকে সমর্থন করবে না হেফাজত। বিষয়টা অনেকবার বলা হয়েছে। হেফাজতকে জড়িয়ে এসব তালগোল না পাকাতে ও হেফাজতের নেতাদের জড়িয়ে তালগোল না পাকাতে আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থী হতে আমার কাছে কেউ দোয়া নিতে আসে নাই এবং কাউকে নির্বাচন করার জন্য আমি অনুমতি কিংবা নির্দেশ কিছুই দেই নাই। যারা আমার কাছ থেকে দোয়া নেয়ার কথা বলে নির্বাচন কিংবা মনোনয়ন নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছে। এ ব্যাপারে আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি।

তিনি বলেন, যারা হেফাজতের নাম দিয়ে কিংবা আমার দোয়া নিয়ে অথবা আমার অনুমতি নিয়ে রাজনীতিতে নেমেছে- তা সম্পূর্ণ মিথ্যাচার এবং ভ্রান্ত কথা।

আগামীতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য হেফাজত ইসলামের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সতর্ক হোন যেন এ ধরনের কোনো কর্মকাণ্ড প্রকাশ না পায়। কেউ নির্বাচন করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এর জন্য হেফাজতে ইসলাম দায়ী নয়।

আপনি যে কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে পারেন। কিন্তু হেফাজতে ইসলামের নাম বিক্রি করে অথবা হেফাজতে ইসলামের নামে কাউকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আল্লামা আহমদ শফী। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর