,

বিয়ে বাদ দিয়ে মায়ের সঙ্গে প্যারিসের শীতে!

news-image

বিনোদন ডেস্ক : কদিন বাদেই বিয়ে। তারপর মধুচন্দ্রিমা। বিয়ে হয়ে গেলে অনেকটা সময় মাকে ছেড়ে থাকতে হবে প্রিয়াঙ্কা চোপড়ার। তাই অবিবাহিত জীবনের শেষ শীতটা মায়ের সঙ্গে উপভোগ করছেন এই বলিউড ও হলিউড তারকা। ফ্রান্সের প্যারিসে মিঠে মিঠে শীতে তাই মা মধু চোপড়াকে নিয়ে ঘুরে ফিরছেন প্রিয়াঙ্কা।

নভেম্বরের শেষ সপ্তাহে বলিউডে বেজে উঠবে আরেকটি সানাই। বলিউড জয় শেষে হলিউডের প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের প্রিয়াঙ্কা চোপড়া এবার হতে যাচ্ছেন আমেরিকার বধূ। ইতিমধ্যেই সব ঠিকঠাক হয়ে রয়েছে। ভারতের যোধপুরে বিয়ের অনুষ্ঠানস্থল উমেদ প্যালেস ঘুরে এসেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তবে বিয়ে বলে থেমে নেই শুটিং। বিয়ের প্রস্তুতির ফাঁকে সোনালি বসুর ‘স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা।

দেওয়ালির ঠিক আগে মুম্বাইতে ফেরেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময় থেকেই তিনি ভারতে। গত শনিবার তাঁকে দেখা গেছে দিল্লি জামে মসজিদ এলাকায়। সেখানেই চলছিল ‘স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিং। ছবিতে তাঁর সহশিল্পী ফারহান আকতার। প্রিয়াঙ্কার সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সম্ভবত দিল্লির বায়ুদূষণকে ইঙ্গিত করতেই ফারহান মুখে পরেছিলেন নাসিকাবন্ধনী। শনিবার শুটিং শেষেই প্রিয়াঙ্কা ছুটি নিয়েছেন। রোববার মাকে নিয়ে প্যারিসে চলে যান তিনি। ছবিতে দেখা গেছে তাঁদের গায়ে ওভারকোট, পায়ে বুট।

বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ গায়ক নিক জোনাসের বিয়ের অনুষ্ঠান চলবে তিন দিন ধরে। নভেম্বরের ৩০ তারিখে শুরু হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর