দেশে স্কাইপে বন্ধ!
নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিরুদ্ধে স্কাইপে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার এই সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি সূত্র। তবে আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি স্বীকার করছে না।
স্কাইপ বন্ধের বিষয়ে জানতে চাইলে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে স্কাইপে বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে টেলিযোগাযোগ খাত সূত্রে স্কাইপে বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি গ্রাহকেরা জানিয়েছেন, তারা এটি ব্যবহার করতে পারছেন না। সূত্র: দৈনিক আমাদের সময়










