,

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইন্টারনেট বন্ধের অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে সরকারের নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ দলটির।

সোমবার দুপুর থেকে গুলশান কার্যালয়ে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। রাত সাড়ে নয়টার দিকে তিনি এ তথ্য জানান।

দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার এই সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি সূত্র। তবে আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি স্বীকার করছে না। জানতে চাইলে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান বলেন, কারিগরি ত্রুটির কারণে স্কাইপে বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অবশ্য টেলিযোগাযোগ খাত সূত্রে স্কাইপে বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি গ্রাহকেরা জানিয়েছেন, তাঁরা এটি ব্যবহার করতে পারছেন না। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর