মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে বিকল্পধারার আদর্শ-চিন্তা বুঝতে চায় ভারত

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিকল্পধারার চিন্তাভাবনা কেমন, তা বুঝতে চায় ভারত। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন।

আজ সোমবার দুপুরে বি চৌধুরীর আমন্ত্রণে তাঁর বারিধারার বাসভবন যান ভারতীয় হাইকমিশনার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেশ সাইকি।

বৈঠক শেষে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনের আগে বিকল্পধারার আদর্শ ও চিন্তা কেমন, তা বুঝতে চেয়েছেন তিনি।

ভারতীয় হাইকমিশনার চলে যাওয়ার পর বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, বৈঠকে দুদেশের সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী নির্বাচনে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সহায়তা প্রয়োজন—বিষয়টি নিয়েও কথা হয়েছে।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সমশের মবিন চৌধুরী বলেন, ভারতের সঙ্গে নদীর পানিবণ্টনের বিষয় নিয়ে বিকল্পধারা তাদের মনোভাব জানিয়েছে।

মহাজোটের সঙ্গে জোট বাঁধার বিষয়ে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, যুক্তফ্রন্টের সঙ্গে মহাজোটের সম্পর্ক হচ্ছে রাজনীতিতে এক নতুন পরিবর্তনের সূচনা। স্বাধীনতার সপক্ষ শক্তির সঙ্গে ঐক্য করে রাজনীতিতে পরিবর্তন আনার বিষয় নিয়েও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক