,

খালেদা জিয়ার রাজনীতিতে আসার গল্প নিয়ে বই

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ঘটনাপ্রবাহ নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। ‘খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ শীর্ষক বইটির লেখক সাংবাদিক মাহফুজ উল্লাহ। দ্য ইউনিভার্সেল একাডেমি প্রকাশিত ৭১৮ পৃষ্ঠার এই বইয়ের দাম ২০০০ টাকা। রোববার বিকেলে ঢাকার গুলশানে হোটেল লেক শোরে এক অনুষ্ঠানে বইয়ের প্রকাশনা উৎসব হয়।

গত শতকের আশির দশকের প্রথম দিকে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরই বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। একেবারে গৃহিণী থেকে রাজনীতিতে উঠে আসেন তিনি। বিএনপির জনভিত্তি তৈরি হয় খালেদার হাত ধরেই। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। এরপর বহু চড়াই-উতরাই পেরিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়ে চলছেন খালেদা জিয়া। ধানের শীষের প্রতীকে নির্বাচন করে কখনো হারেননি তিনি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দী।

গ্রন্থটির ওপর আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত এম আনোয়ার হাশিম, নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, কলাম লেখক ইকতেদার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়লা এন ইসলাম, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ কামালউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, তাবিথ আউয়াল, শামা ওবায়েদ, জেবা খান প্রমুখ। তথ্যসূত্র: ইউএনবি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর