,

বিএনপির গ্রেফতার নেতাকর্মীদের তালিকা ইসিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : তফসিল ঘোষণার পর (৮ নভেম্বর) থেকে সারাদেশে গ্রেফতার হওয়া বিএনপির ৪৭২ নেতাকর্মীর তালিকা ইসিতে জমা দিয়েছেন দলের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান। আজ শুক্রবার বেলা ১১টায় ওই তালিকা জমা দেওয়া হয়।

তালিকা জমা দেওয়ার পর মো. সালাহ উদ্দিন খান বলেন, তফসিল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ৮টি মামলা হয়েছে। ওই মামলাগুলোতে ৪৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ সংক্রান্ত তালিকা চাওয়ায় আজ ইসিতে তা জমা দেওয়া হলো।

তিনি আরও বলেন, গ্রেফতার নেতাকর্মীদের তালিকার সঙ্গে একটি চিঠিও প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিঠিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তিতে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর