,

নয়াপল্টন থেকে বিএনপি নেত্রী নিপুন রায় গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার রাতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি-পূর্ব বিভাগের সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম।

নিপুণ রায় চৌধুরী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে।

এর আগে, বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। এতে ৪৮৮ জনকে এজহারে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর