মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর-দীপিকার বিয়েতে কেন এত গোপনীয়তা?

news-image

বিনোদন ডেস্ক : পাঁচ বছর আগে সিনেমায় জুটি হয়ে অভিনয় করতে গিয়ে প্রেমে জড়িয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এবার বসলেন বিয়ের পিঁড়িতে। গতকাল বুধবার সকালে পূজার মধ্য দিয়ে শুরু হয় দীপিকা-রণবীরের বিয়ের আনুষ্ঠানিকতা।

ইতালির লেক কোমোতে বিমানে করে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বর রণবীর। একটি বিলাসবহুল নৌযানে করে অনুষ্ঠানস্থলে অতিথিদের নিয়ে যাওয়া হয়। এরপর কঙ্কানি রীতিতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিয়ের আয়োজনে মাত্র ৪০জন অতিথি আমন্ত্রণ পেয়েছেন। তবে বেশ গোপনীয়তার মাঝেই অতিথিদের সেখানে যেতে হয়। অতিথিদের আগেই জানানো হয়েছে বিয়ের আয়োজনে কোনও ছবি তোলা যাবে না। এজন্য অতিথিদের মোবাইল ক্যামেরাতে আলাদা স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।

শুধুমাত্র রণবীর-দীপিকার নিয়োগকৃত ফটোগ্রাফারই ছবি তোলার সুযোগ পেয়েছেন। যার ফলে গতকাল বিয়ে হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ছবি শেয়ার হয়নি অনলাইন দুনিয়ায়। এদিকে এই তারকা জুটির ভক্তরা বিয়ের ছবি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সিন্ধি রীতিতে আবারও বিয়ে হবে। দুই রীতিতে বিয়ের পর দুটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন রয়েছে। প্রথমটি ২১ নভেম্বর বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুদের নিয়ে এবং পরেরটি ২৫ নভেম্বর মুম্বাইতে বলিউডের স্বজনদের জন্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক