প্রতীক বরাদ্দে ১০ দিন সময় চান বি চৌধুরী

news-image

অনলাইন ডেস্ক : জোটবদ্ধ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দে ১০ দিন সময় চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার সকালে বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি ইসিতে চিঠি নিয়ে যান।

চিঠিতে বি চৌধুরী আরও বলেন, ‘যুক্তফ্রন্ট এখনও জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে, তাই নির্বাচনি জোটের প্রতীক বরাদ্দের ব্যাপারে আপনাদের দেওয়া সময়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ও প্রয়োজন।’

বি. চৌধুরী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং জোটভুক্ত দলসমূহের সম্প্রসারণের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনি জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করে ২৬ নভেম্বর পুনঃনির্ধারণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।’

পুনঃতফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান