,

‘শাকিবের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল’

news-image

বিনোদন ডেস্ক : পুত্র আব্রাম খান জয়কে ভর্তির জন্য স্কুলে নিয়ে গেছেন শাকিব খান। এ সময় শাকিবের সাথে ছিলেন অপু বিশ্বাস। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জয়কে ভর্তি করেনি। তারা জানিয়েছে অন্তত তিন বছর বয়স না হলে স্কুলে ভর্তি করানো যাবে না।

সোমবার সকালে রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। ভর্তির জন্য ফরমও পূরণ করেছেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। পরে স্কুল কর্তৃপক্ষের পরামর্শে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করা হচ্ছে জয়কে।

শাকিব খান বলেন, জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এই স্কুলে তাকে ভর্তি করাতে পারব। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।

অপু বিশ্বাস বলেন, শাকিব খান জয়ের সবকিছুতেই অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি ভাবতেও পারিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর