ভোটের পরিবেশ নষ্ট করছে সরকার: ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানান তিনি।

বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি হামলার তীব্র নিন্দা করে ফখরুল বলেন, এর মাধ্যমে সরকার ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলাবাহিনী হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

‌‘এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান