,

সরকারি টাকায় আ.লীগের বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি রিজভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধের জোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, ‘সরকারের যে নীতি, বিরোধীদল দমন। সেই নীতি অব্যাহত আছে। এখনও দেশব্যাপী গ্রেপ্তার, বাড়িতে বাড়িতে তল্লাশি ও জামিনে মুক্তি পাওয়ার পরও আবার পুনরায় জেলগেট থেকে গ্রেপ্তার ইত্যাদি দমনমূলক নীতি অব্যাহত রয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘তফসিল ঘোষণার পর সরকারি খরচে বিজ্ঞাপন প্রচারে আইন লঙ্ঘন হচ্ছে। তাই অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধের জোর দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর