সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের খবরে চটেছেন মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় বিয়ের ধুম লেগেছে। আগামী ১৪ নভেম্বর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বসছেন বিয়ের পিঁড়িতে। এরপর ২ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন প্রিয়াঙ্কা চোপড়া।

এই আলোচনার মাঝেই শোনা গিয়েছিল মালাইকা অরোরা ও অর্জুন কাপুর বিয়ে করবেন ২০১৯ সালের শুরুর দিকে। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কোনো কথা বলেননি মালাইকা। এবার তিনি মুখ খুললেন।

মালাইকা জানান, অর্জুন তার ভাল বন্ধু। আর বন্ধুত্ব থাকলেই তাকে অন্য মাত্রায় নিয়ে যেতে হবে সব সময়, এমন কোনও কথা নেই। অর্জুন কাপুরের সঙ্গে তার বন্ধুত্বকে এক একজন এক একরকমভাবে নিচ্ছেন।

এছাড়া ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলতে পছন্দ করেন না মালাইকা। তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে আলোচনা করার কোনো মানে দেখি না।

তবে অর্জুন কাপুরের সঙ্গে বিভিন্ন জায়গায় একসঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে মালাইকাকে। এরপরই মূলত তাদের প্রেমের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমে।

সম্প্রতি মালাইকার জন্মদিনে বিদেশে হাজির হন অর্জুন কাপুর। এরপর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও ছড়ায়। তবে বিয়ে নিয়ে অর্জুন-মালাইকা সরাসরি কোনো মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক