,

রেসলিং রিংয়ে রাখি, চরম হাল করলেন নারী কুস্তিগীর (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মাঝে মধ্যে বিস্ফোরক ভিডিও সামনে এনে ঝড় তোলেন তিনি। এবারও তেমন হইচই ফেলে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তা করতে গিয়ে হিতে বিপরীত হলো বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের। নারী কুস্তিগীরের কাছে বেধড়ক মার খেয়ে এখন হাসপাতালে ভর্তি রাখি।

ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানা রাজ্যের সিডব্লুইউ (চ্যাম্পিয়নশিপ রেসলিং ইন্টারন্যাশনাল) রেসলিং-এর জন্য বিখ্যাত। বিভিন্ন জায়গায় প্রশিক্ষিত পুরুষ ও নারী কুস্তিগীররা আসেন প্রতিযোগিতায় অংশ নিতে।

হরিয়ানার পঞ্চকুলায় দেবী লাল নামে একটি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এই রেসলিং প্রতিযোগিতার। সেখানে অংশ নিয়েছেন আন্তর্জাতিক নারী কুস্তিগীর রোবেলও। তাকে চ্যালেঞ্জ জানান রাখি। এর পরেই রিংয়ে ওঠেন তিনি।

কিন্তু আদৌ রোবেলের ক্ষমতা নিয়ে কোনো ধারণা ছিল না রাখির। ভিডিওতে দেখা গেছে, রোবেল রাখিকে তুলে সজোরে নিচে আছাড় মারেন। তখন রেফারি লক্ষ্য করেন, রাখির অবস্থা খুবই খারাপ। এরপর পুলিশ ও আয়োজকরা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান রাখিকে।

জানা গেছে, রাখির শিরদাঁড়ায় আঘাত লেগেছে। চিকিৎসকরা তাকে বেশ কয়েক দিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন। এদিকে অনেকেই বলছেন, ভিডিওটি শুধু রাখির পাবলিসিটি স্টান্ট। নিজের প্রচারণার জন্য রাখি এসব করেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি রাখি সাওয়ান্ত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর