রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর

news-image

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃনির্ধারিত তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।