,

‘এলাকার জনগণ আমাকে পাশে চায়’

news-image

নিউজ ডেস্ক : স্থানীয় জনগনের সাথে আমি দীর্ঘদিন ধরে মিশছি, তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তাদের সাথে ভালো একটা এটাচমেন্ট তৈরি হয়েছে। তারা আমাকে চায়। আমিও তাদের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে চাই।

কথাগুলো বলছিলেন ঢাকায় ছবির চিত্রনায়ক শাকিল খান। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল চিত্রনায়ক শাকিল খান রাজনীতির মাঠে নামছেন। কিছুদিন আগে বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেও শেষ সময়ে প্রত্যাহার করে নেন।

আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে শুক্রবার মনোনয়নপত্র ক্রয় করেন শাকিল খান। শনিবার জমাও দিয়েছেন। মনোনয়ন পাবার বিষয়ে দারুণ আশাবাদী তিনি। শাকিল খান বলেন, নেত্রীর ওপর আমার ভরসা আছে। আমার বিশ্বাস তিনি আমাকে মনোনয়ন দেবেন। উপ নির্বাচনের আগে বলেছেন এলাকায় কাজ করতে। আমি নিরলসভাবে এলাকার মানুষদের জন্য কাজ করে গিয়েছি। আগামীতেও কাজ করে যেতে চাই।

শাকিল খান বহু আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বলেন, প্রচার-প্রচারণা বেশ ভালোই হয়েছে। বাগেরহাট-৩ নির্বাচনী আসনের বন্দর নগরী মংলার বিভিন্ন এলাকায় গিয়েছি। তার আগের দিন ছিল রামপালের বিভিন্ন এলাকায়। যেখানেই গিয়েছি বহু লোক জমায়েত হয়েছে। সবার কথা ছিল-আমরা নতুন মুখ চাই। যার ফলে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে শাকিল খান নৌকা মার্কায় নির্বাচন করতে দীর্ঘদিন ধরে গণ সংযোগ করে আসছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর