,

যুক্তফ্রন্টের সঙ্গে অ্যালায়েন্স হতে পারে : কাদের

news-image

বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে নিয়ে অ্যালায়েন্স (জোট) করতে পারে আওয়ামী লীগ। সেক্ষেত্রে মহাজোটে তাদের দলের সংখ্যা বেড়ে যাবে। কয়েক দিনের মধ্যে এটা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মহাজোটের কে কে একসঙ্গে ভোট করবে সে তালিকা রোববার নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ।

আজ (রোববার) সন্ধ্যয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের সময় বাড়ানোর জন্য বিরোধীরা দাবি করলেও আওয়ামী লীগ সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো আবেদন করবে না। তবে নির্বাচন পেছানোর বিষয়ে সব দল চাইলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’

এর আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। শুরুতে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বিরোধীদের ভোটে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট দলের নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর