,

কসবায় বিদ্যুৎ লাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন -আইন মন্ত্রী আনিসুল হক

anisul haqশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ ও পুকুরপাড় গ্রামে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোয়া ৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি স্থানীয় সাংসদ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক উদ্বোধন করেছেন।
মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হোসেনের সভাপতিত্বে তিতাসপাড় ময়দাগঞ্জ বাজারে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার ভূইয়া প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুকবুল হোসেন সাংবাদিকদের বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে ৪৪ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ ও পুকুরপাড় গ্রামে সোয়া ৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এতে দু’টি গ্রামের ২৪৩ জন গ্রাহক নতুন করে বিদ্যুৎ লাইন সংযোগ নিতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ