,

বাগেরহাট-৩ : মনোনয়ন কিনলেন শাকিল খান

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক শাকিল খান।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার পর শাকিল খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে (বাগেরহাট -৩ আসনে) সংসদীয় এলাকায় কাজ করতে বলেছেন। সেই অনুযায়ী আমি দলীয়ভাবে মোংলা-রামপাল এলাকায় জনসংযোগ ও প্রচারণা চালিয়েছি।

গণসংযোগকালে এলাকায় সন্তান হিসেবে ব্যাপক সাড়াও পেয়েছি। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী) কাছে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাই, সেজন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র কিনেছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর