,

বলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন ৫ যৌনকর্মী!

news-image

অনলাইন ডেস্ক : গল্পের সুবাদে চরিত্রকে ফুঁটিয়ে তুলতে অনেক সময় অচেনা কোনো নারী কিংবা পুরুষকে অভিনয়ের সুযোগ করে দিতে হয় পরিচালকদের। এরই ধারাবাহিকতায় এবার ৫ যৌনকর্মীকে অভিনয়ের সুযোগ দেওয়া হলো বলিউডের একটি ছবিতে। নবীন পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরী তাঁর জীবনের প্রথম ফিচার ছবি ‘দ্য ওপেন সিক্রেট’-এ চেষ্টা করেছেন যৌনপল্লির কাহিনী রূপালি পর্দায় তুলে ধরতে। এক সময়ে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পরিচালনায় এসেও ছবির গল্পে খুঁজে দেখেছেন বাস্তব দুনিয়ার ছবিকে।

তাঁর ছবির কাহিনি আবর্তিত হয়েছে ৪ তরুণ-তরুণীকে নিয়ে। তারা ফিল্মের ছাত্র। কলকাতার যৌন কর্মীদের নিয়ে একটি ডকুমেন্টরি করতে চায় তারা। আর সেই ডকুমেন্টরির শ্যুটিং করতে সোজা হাজির হয়ে যায় যৌনপল্লিতে। মুখোমুখি হয় এত দিন অদেখা ভয়ঙ্কর নিষ্ঠুর পৃথিবীর। নিজেদের এত দিনের সমস্ত মূল্যবোধ যেন ভেঙেচুরে যেতে থাকে। সমাজের বুকের মধ্যে লুকিয়ে থাকা ভণ্ডামিকে প্রত্যক্ষ করে তারা।

সৌম্যদীপ জানাচ্ছেন, ‘‘এই ছবিতে তরুণ অভিনেতাদের পাশাপাশি ৫ জন যৌনকর্মীও অভিনয় করেছেন। আসলে তো ‘অভিনয়’ নয়। নিজেদের সত্যি জীবনের বেদনাময় অভিজ্ঞতাই তাঁরা তুলে ধরেছেন ছবিতে।’’

মনিকা মোহনত প্রযোজিত এই হিন্দি ছবি এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছে। সে বিষয়ে বলতে গিয়ে ছবির কাস্টিং ডিরেক্টর শাহির রাজ জানালেন, এ জন্য তাঁরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। টেকনিক্যাল সমস্যায় ছবির প্রদর্শন আচমকাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। অরিন্দম শীল নিজে বিষয়টি দেখার ব্যাপারে প্রতিশ্রুতি দেন। পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপে সমস্যা মিটে যায়।

ছবির শ্যুটিংয়ের কথা বলতে গিয়ে সৌম্যদীপ জানাচ্ছেন, ‘‘ছবির শ্যুটিংয়ে আসা এক যৌনকর্মীর কথা। যিনি বলছিলেন, ভালবাসাই পারে সমস্ত কিছুকে ঠিক করে রাখতে। সকলেরই উচিত একে অপরের সঙ্গে ভালাবাসায় জড়িয়ে থাকা।’’

কেবল ‘শরীর, শরীর’ নয়, এই অন্ধকার দুনিয়ার মানবীদেরও যে ‘মন’ রয়েছে সেটাই যেন ছবির পরতে পরতে ধরতে চেয়েছেন তিনি। ছবির বাকি ‘সিক্রেট’ জানতে যে ছবিটি দেখতেই হবে, সে কথা মনে করিয়ে দিচ্ছেন সৌম্যদীপ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর