মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম নির্বাচনী পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ ইসির

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার রাত ১২টার মধ্যে এসব সরানোর নির্দেশে দেয়া হয়েছে।

শুক্রবার নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

শুক্রবার নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সম্ভাব্য কোনও প্রার্থীর পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা গেট, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী ১৪ নভেম্বর রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে সরানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

একইসঙ্গে সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশনা দেয়া হয়।

গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের জন্য ২৩ ডিসেম্বর তারিখ ঘোষণা করেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর, বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর, বৃহস্পতিবার।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ-গণনা শুরু হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক