মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জান দেব, দাবি ছাড়ব না : আ স ম আব্দুর রব

news-image

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব বলেছেন, জান দেব, দাবি ছাড়ব না। মরতে হলে মরব, দাবি আদায় করে ছাড়ব।শুক্রবার বিকালে রাজশাহীর মাদ্রাসা মাঠে ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।আব্দুর রব বলেন, সাত দফা না মেনে নির্বাচন বাংলাদেশে হতে পারে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন। খালেদা জিয়াকে মুক্তি দেন, রাজবন্দিদের মুক্তি দেন। আমাদের সাত দফা মেনে নেন। যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলেন, সেটা সংবিধানে ছিল? ১৭০ দিন হরতাল কি সংবিধানে ছিল?

তিনি বলেন, সংবিধানের জন্য জনগণ নাকি জনগণের জন্য সংবিধান? সংবিধানের জন্য দেশ নাকি দেশের জন্য, জনগণের জন্য সংবিধান? এইসব কথা কারে শেখান? আজকে বলছেন, তফসিল ঘোষণার পর আন্দোলন বেআইনি। যখন বিরোধী দলে ছিলেন তখন বেআইনি না, সরকারে থাকলে আইনি, এসব চলবাহানা চলবে না।

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, দাবি মানতে হবে। জান দেব, দাবি ছাড়ব না। মরতে হলে মরবো, দাবি আদায় করে ছাড়ব (ইনশাল্লাহ)। জনগণ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে।ওই জনসভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর, কৃষক শ্রমিক লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতারা বক্তব্য দেন।সূত্র: কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক